• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বগুড়ার শাহজাহানপুরে সাংবাদিক আরিফুল ইসলাম এর বাসায় ৫ ঘন্টা ব্যাপী সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ নড়াইলের কালিয়ায় মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ গোপালগঞ্জে ৯৬/৯৭ ব্যাচের বর্ণিল ঈদ পুনর্মিলনী বন্ধুত্ব, স্মৃতি আর আনন্দে ভরপুর দিনব্যাপী আয়োজন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে শরীফ রফিকুজ্জামানের যোগদান ঝালকাঠির রাজাপুরে মারধর ও চুরির অভিযোগ, আতঙ্কে পরিবার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন কর্মমুখী মানুষের ঢাকামুখী যাত্রা: যানজটে বাড়ছে ঝুঁকি, প্রয়োজন নিরাপত্তা সচেতনতা প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে তাদেরই লাঠির আঘাতে লাশ হলেন বাবু ঈদ সামনে রেখে অসহায়দের পাশে সাবেক কাউন্সিলর আল-আমিন ইসলাম
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

অভয়নগরে ঈদের দিন রাতে ফুচকা খেয়ে শিশুসহ ৫০জন নারী-পুরুষ অসুস্থ, হাসপাতালে ভর্তি

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে ঈদের দিন সোমবার রাতে ঈদের মেলা হতে ফুচকা খেয়ে শিশুসহ কমপক্ষে ৫০জন নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়া রোগীরা অভয়নগর উপজেলার আশ-পাশ এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে অসুস্থ এসব রোগীদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এক পরিবারের তিনজন অসুস্থ হয়ে পড়া পরিবারের সদস্য কাপাশহাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন জানান- ভৈরব সেতুর পূর্বপাড়ে দেয়াপাড়া এলাকায় ঈদের দিন বসেছিল ঈদ মেলা। সেই মেলায় গিয়ে ফুচকা খেয়ে তার পরিবারের ৩জন, বেঙ্গল টেক্সটাইল মিলের ইমাম সাহেবের পরিবারের ৮জন, প্রেমবাগ গ্রামের এক পরিবারের ৫জন, যথাক্রমে আসাদুল, তার স্ত্রী সুমাইয়া, ছেলে সোহাগ ও সিয়াম, মেয়ে বৃষ্টিসহ কমপক্ষে ৫০জন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।  অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান- ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং (ডাইরিয়ায় আক্রান্ত) হয়ে ৩০জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছে। তিনি আরো জানান, বেশিরভাগ রোগীর পেটে ব্যথা ও বমির কারণেই তাদের হাসপাতালে ভর্তি করে স্যালাইনসহ ওষুধপত্র দেয়া হচ্ছে। এবিষয়ে দেয়াপাড়া ঈদ মেলা আয়োজক কমিটির সভাপতি মাসুদ রানা জানান, বিষয়টি আমিও জেনেছি ঘটনাটি খুবই দুঃখজনক ফুচকা দোকান মালিকের বাড়ি রুপদিয়া অঞ্চলে। এবিষয়ে ইন্ডিয়ান পানিপুরি ও ভোজপুরি ফুচকার দোকান মালিক যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের মনিরুল ইসলাম বলেন, আমি ১২ বছর ধরে ফুচকার ব্যবসা করছি কোনদিন এমন ঘটনা ঘটেনি। ওই মেলা আয়োজকরা অনুরোধ করেছিলো মেলার মাঠে দোকান বসাতে আমি তাদের কথা শুনিনি, কেউ হয়তো আমাকে বিপদে ফেলতে আমার অগচরে ষড়যন্ত্র করে ফুসকার টক তরলে কিছু মিশিয়ে দিয়েছে। যে কারনে আমি বিপদে পড়েছি। তা ছাড়া আমি একজন ছোট ব্যবসায়ী আমি চায়বোনা মানুষের কোন ক্ষতি করে আমার ব্যবসার ক্ষতি করি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এবিষয়ে এখনো কোন অভিযোগ হয়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category