• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বগুড়ার শাহজাহানপুরে সাংবাদিক আরিফুল ইসলাম এর বাসায় ৫ ঘন্টা ব্যাপী সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ নড়াইলের কালিয়ায় মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ গোপালগঞ্জে ৯৬/৯৭ ব্যাচের বর্ণিল ঈদ পুনর্মিলনী বন্ধুত্ব, স্মৃতি আর আনন্দে ভরপুর দিনব্যাপী আয়োজন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে শরীফ রফিকুজ্জামানের যোগদান ঝালকাঠির রাজাপুরে মারধর ও চুরির অভিযোগ, আতঙ্কে পরিবার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন কর্মমুখী মানুষের ঢাকামুখী যাত্রা: যানজটে বাড়ছে ঝুঁকি, প্রয়োজন নিরাপত্তা সচেতনতা প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে তাদেরই লাঠির আঘাতে লাশ হলেন বাবু ঈদ সামনে রেখে অসহায়দের পাশে সাবেক কাউন্সিলর আল-আমিন ইসলাম
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

অভয়নগরে কৃষক দলের নেতাকে হত্যায় ২০ বাড়িতে আগুন, আটক ২

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি / ৩০৫ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে কৃষক দল নেতা তরিকুল ইসলাম (৫০) খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনগণ ডহর মশিয়াহাটী গ্রামের ২০টি বাড়িতে আগুন দিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতব্যাপী এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামে তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে বেড়েধা এলাকায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম ও তার সহযোগী সুমন। সেখানে মৎস্য ঘেরের জমির চুক্তিপত্র নিয়ে পিন্টুর সঙ্গে তরিকুলের তর্ক হয়। একপর্যায়ে অজ্ঞাত ৬/৭ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তরিকুলকে গুলি করে পালিয়ে যায়। কৃষক দলের নেতার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে ওই রাতে উত্তেজিত জনতা পিন্টু বিশ্বাসসহ আশপাশে ২০টি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে, শুক্রবার (২৩ মে) আসরের নামাজের পর অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তরিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় এখনই জানানো যাচ্ছে না। বাকিদের আটকে অভিযানে রয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category