গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ মার্চ ২০২৬) গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি ওই এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নুরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ কার্যক্রম তদারকি করা হয়।
পরবর্তীতে সদর উপজেলার উত্তর গোবরা পূর্বপাড়া (নীলামাঠ সংলগ্ন) এলাকায় একটি আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ জেলায় নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং কৃষি বিপণন আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আল মাহমুদ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিডি পার্টনার মাল্টিমিডিয়া লিমিটেডের অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান বিডি পার্টনার টিভি (আইপি+ অনলাইন +ই-পেপার)
Gov.Reg: No.C-188765/2023
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। বিডি পাটনার টিভি ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ