• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদের পক্ষে বিএনপির ব্যাপক প্রচার ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে উপজাতির বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা রাজশাহী-৬ আসনে জামায়াত প্রার্থী নাজমুল হকের গণসংযোগ বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার শীতে উষ্ণতা দিতে নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে চাঁদর বিতরণ ভোট দিন, বিয়ের ব্যবস্থা করব’— ব্যতিক্রমী প্রতিশ্রুতিতে আলোচনায় এমপি প্রার্থী আশা দেবিদ্বারে কিশোর গ্যাং দমনে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্রসহ ৪ জন কারাগারে বিখ্যাত কথাসাহিত্যিক শাম্মী তুলতুল শিশুদের গল্পের জন্য পেলেন শিশু সাহিত্যে স্বীকৃতিস্বরূপ দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন খালেদা জিয়া:
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

অভয়নগরে ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি / ১৪৪ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হলো জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ২৫ মে থেকে ২৭ মে, ২০২৫ পর্যন্ত সারা দেশের ন্যায় যশোর জেলার অভয়নগর উপজেলা ভূমি অফিস  চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৬মে) দুপুরে অভয়নগর উপজেলা ভূমি অফিস  চত্বরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে অভয়নগর উপজেলা ভূমি কর্মকর্তা জানান, ভূমিসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটালাইজ করা হয়েছে। ভূমির ই-নামজারির আবেদনসহ এর নিষ্পত্তি অনলাইনের মাধ্যমে সহজে সমাধান হচ্ছে। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিদের্শনায় সকল নাগরিক এ জনবান্ধব ভূমিসেবার কর্মপরিকল্পনার সুফল ভোগ করবে। প্রেস কনফারেন্সে সার্ভেয়ার উজ্জ্বল হালদার, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা রাজঘাট ইউনিয়ন ভুমি অফিস মোঃ আখতার হোসেন , মো: মাহফুজ্জামান পৌর ও ইউনিয়ন ভুমি অফিস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।  অভয়নগর উপজেলা ভুমি অফিস এ প্রেস কনফারেন্সের আয়োজন করেন। উপজেলা ভূমি কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আটটি স্টলে থাকছে ভূমিসেবা স্টল, অডিও-ভিডিও উপস্থাপনা, তথ্যবহুল বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মতামত ও পরামর্শ গ্রহণ, ভূমি আড্ডা ও সেমিনার। জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ডরুম, জরিপ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা প্রদান করা হবে। এছাড়া দেশের যে কোন প্রান্তের নাগরিকরা এই মেলা থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category