• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
নীলফামারীতে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত কৃষি খাত উল্লাপাড়ায় প্রথমবারের মতো মুক্ত পঠন গ্রন্থাগারের উদ্যোগে আবৃত্তি উৎসব ও ঝুলন্ত লাইব্রেরি উদ্বোধন ঝড়ের আঘাতে ভেঙে গেছে স্বপ্ন, পলিথিনের ঘরে সন্তানদের নিয়ে শিপ্রা রানীর মানবেতর জীবন জ্বালানি তেল মজুদ: গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা কুড়িগ্রামে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন মিলছে না তেল পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি-ফসল, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী গোপালগঞ্জে সরকারি খাল ভরাট করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, ভূমি কর্মকর্তাদের নীরবতা যশোর -ঢাকা গামী চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা ঢাকা উদ্যান মোহাম্মদ পুরের ফজলে রাব্বি ও এডভোকেট সান্ত গ্যাং এর জন্য নিঃস্ব রায়হান পরিবার রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, ১ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, ওসি আমান
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

উল্লাপাড়ায় প্রথমবারের মতো মুক্ত পঠন গ্রন্থাগারের উদ্যোগে আবৃত্তি উৎসব ও ঝুলন্ত লাইব্রেরি উদ্বোধন

মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪৪ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রথমবারের মতো মুক্ত পঠন গ্রন্থাগারের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আবৃত্তি উৎসব, মুক্ত পাঠ কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে উল্লাপাড়া ইংলিশ ক্যারিয়ার বিদ্যালয়ের সভাকক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জনাব মোঃ সোরহাব আলী। সঞ্চালনায় ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ কামরুজ্জামান, রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান, বাংলাদেশ শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
এ সময় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়াসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী ও গুণীজনরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে আবৃত্তি পরিবেশন, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে “বাক্স ছোট কিন্তু জ্ঞান বড়” শিরোনামে দুটি ঝুলন্ত লাইব্রেরি উদ্বোধন করা হয়। এর একটি উল্লাপাড়া রেলস্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামাগারে এবং অন্যটি উল্লাপাড়া পৌর বাস টার্মিনালে স্থাপন করা হয়েছে। গুণীজনদের উপস্থিতিতে এসব লাইব্রেরির উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্যোক্তারা জানান, যাত্রাপথে অপেক্ষার সময়কে কাজে লাগিয়ে পাঠাভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রমণকারীরা স্টেশন বা বাস টার্মিনালে অবস্থানকালে ঝুলন্ত লাইব্রেরি থেকে পছন্দের বই পড়ে আবার যথাস্থানে রেখে যেতে পারবেন।
মুক্ত পঠন গ্রন্থাগার কর্তৃপক্ষ ভবিষ্যতে উল্লাপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে আরও ঝুলন্ত লাইব্রেরি স্থাপনের পরিকল্পনার কথাও জানান।
এ উদ্যোগকে সফল করতে এবং ব্যাপক প্রচারের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category