• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
নীলফামারীতে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত কৃষি খাত উল্লাপাড়ায় প্রথমবারের মতো মুক্ত পঠন গ্রন্থাগারের উদ্যোগে আবৃত্তি উৎসব ও ঝুলন্ত লাইব্রেরি উদ্বোধন ঝড়ের আঘাতে ভেঙে গেছে স্বপ্ন, পলিথিনের ঘরে সন্তানদের নিয়ে শিপ্রা রানীর মানবেতর জীবন জ্বালানি তেল মজুদ: গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা কুড়িগ্রামে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন মিলছে না তেল পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি-ফসল, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী গোপালগঞ্জে সরকারি খাল ভরাট করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, ভূমি কর্মকর্তাদের নীরবতা যশোর -ঢাকা গামী চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা ঢাকা উদ্যান মোহাম্মদ পুরের ফজলে রাব্বি ও এডভোকেট সান্ত গ্যাং এর জন্য নিঃস্ব রায়হান পরিবার রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, ১ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, ওসি আমান
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

কুড়িগ্রামে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন মিলছে না তেল

রিয়াজুল হক সাগর, রংপুর। / ১৭ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর।

কুড়িগ্রাম জেলায় জ্বালানি তেলের সংকট চরমে, জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সরবরাহের ঘাটতি ও অনিয়মিত বিতরণের কারণে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সংকট দেখা দিয়েছে, ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা।

জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে না পারায় জেলার প্রায় ২০টি ফিলিং স্টেশনের বেশিরভাগই সংকটে পড়েছে। প্রতিদিন প্রায় ৪ লাখ লিটার জ্বালানির চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ৫০ হাজার লিটারের কাছাকাছি। বিশেষ করে পেট্রোল ও অকটেনের সংকট তীব্র আকার ধারণ করেছে, যদিও সীমিত পরিসরে কিছু স্টেশনে ডিজেল পাওয়া যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, জ্বালানি সংগ্রহের জন্য সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রে ৪০০-৫০০ টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না, তাও সব স্টেশনে মিলছে না।

পরিস্থিতি মোকাবেলায় কুড়িগ্রাম জেলা প্রশাসন কঠোর নজরদারি জোরদার করেছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে মনিটরিং টিম নিয়মিত ফিলিং স্টেশনগুলো পরিদর্শন করছে। তবে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হলে সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category