• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বগুড়ার শাহজাহানপুরে সাংবাদিক আরিফুল ইসলাম এর বাসায় ৫ ঘন্টা ব্যাপী সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ নড়াইলের কালিয়ায় মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ গোপালগঞ্জে ৯৬/৯৭ ব্যাচের বর্ণিল ঈদ পুনর্মিলনী বন্ধুত্ব, স্মৃতি আর আনন্দে ভরপুর দিনব্যাপী আয়োজন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে শরীফ রফিকুজ্জামানের যোগদান ঝালকাঠির রাজাপুরে মারধর ও চুরির অভিযোগ, আতঙ্কে পরিবার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন কর্মমুখী মানুষের ঢাকামুখী যাত্রা: যানজটে বাড়ছে ঝুঁকি, প্রয়োজন নিরাপত্তা সচেতনতা প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে তাদেরই লাঠির আঘাতে লাশ হলেন বাবু ঈদ সামনে রেখে অসহায়দের পাশে সাবেক কাউন্সিলর আল-আমিন ইসলাম
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী

মোঃ নুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধি / ২৫৩ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার বিকাল ৪ টায় নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর জনসভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি। দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাস্থল মুখরিত হয়ে ওঠে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান সরকার স্বপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল মতিন ফারুকীসহ অনেকে।

এ সময় মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তিনি জামায়াত প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আয়োজকদের দাবি, এই জনসভা জনগণের ব্যাপক সাড়া ও আগ্রহের প্রতিফলন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠছে।

উল্লেখ্য, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে রয়েছেন ছয়জন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category