• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বগুড়ার শাহজাহানপুরে সাংবাদিক আরিফুল ইসলাম এর বাসায় ৫ ঘন্টা ব্যাপী সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ নড়াইলের কালিয়ায় মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ গোপালগঞ্জে ৯৬/৯৭ ব্যাচের বর্ণিল ঈদ পুনর্মিলনী বন্ধুত্ব, স্মৃতি আর আনন্দে ভরপুর দিনব্যাপী আয়োজন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে শরীফ রফিকুজ্জামানের যোগদান ঝালকাঠির রাজাপুরে মারধর ও চুরির অভিযোগ, আতঙ্কে পরিবার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন কর্মমুখী মানুষের ঢাকামুখী যাত্রা: যানজটে বাড়ছে ঝুঁকি, প্রয়োজন নিরাপত্তা সচেতনতা প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে তাদেরই লাঠির আঘাতে লাশ হলেন বাবু ঈদ সামনে রেখে অসহায়দের পাশে সাবেক কাউন্সিলর আল-আমিন ইসলাম
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা মন্টু মল্লিক গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি: / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর থানার নিজড়া ইউনিয়নের বটবাড়ী গ্রামের আলোচিত মানব পাচারকারী চক্রের মূলহোতা মন্টু মল্লিক (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁন মল্লিকের ছেলে এবং দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে পাচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা যায়, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ আইন ২০২৬ এর ৬, ৭, ৮ ও ২২ ধারায় দায়ের করা মামলার ভিত্তিতে ১৮ মার্চ ২০২৬ তারিখে গোপালগঞ্জ সদর থানার চৌকস পুলিশ অফিসার, এসআই নাগির সাকিল,ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরবর্তীতে তাকে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ঘটনার বিবরণ
মামলার বাদী লালচাঁন খন্দকার অভিযোগ করেন, ২০২৫ সালের ২০ মার্চ আনুমানিক বেলা ১১টার দিকে মন্টু মল্লিক ও তার সহযোগীরা সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ৬ লক্ষ টাকার বিনিময়ে তার ছোট ভাই রমজান আলী খন্দকারকে বিদেশে পাঠায়। কিন্তু বিদেশে নেওয়ার পর তাকে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
বর্তমানে রমজান আলী খন্দকার সৌদি আরবের একটি কারাগারে বন্দি অবস্থায় রয়েছে বলে পরিবার দাবি করেছে। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
মামলার অন্যান্য আসামিরা
এই মানব পাচার চক্রে আরও যাদের নাম উঠে এসেছে তারা হলেন—

১⃣ ডালিম মল্লিক (৩৫)
২⃣ নাজমুল মল্লিক (৩২)
৩⃣ নদী বেগম (২৬)
৪⃣ রোমেচা বেগম (৫০)
৫⃣ হালিমা বেগম
তাদের সবার বাড়ি গোপালগঞ্জ জেলার নিজড়া ইউনিয়নের বটবাড়ী গ্রামে। মামলার স্মারক নম্বর ১৪৭।
এলাকাবাসীর অভিযোগ
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি বিদেশে লোক পাঠানোর নামে মানব পাচার করে আসছে। গ্রামবাসী একাধিকবার সালিশ-বিচারের মাধ্যমে মন্টু মল্লিককে অনুরোধ করলেও তিনি কোনো ধরনের কর্ণপাত করেননি। টাকার প্রভাব ও ভয়ভীতির কারণে অনেকে মুখ খুলতে সাহস পায়নি বলেও অভিযোগ রয়েছে।
মায়ের আহাজারি
ভুক্তভোগী রমজান আলী খন্দকারের মা তার ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন। একমাত্র সন্তানের মুক্তির আশায় তিনি এখন পথেঘাটে কাঁদছেন বলে জানা গেছে।এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মানব পাচার চক্রের অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category