• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বগুড়ার শাহজাহানপুরে সাংবাদিক আরিফুল ইসলাম এর বাসায় ৫ ঘন্টা ব্যাপী সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ নড়াইলের কালিয়ায় মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ গোপালগঞ্জে ৯৬/৯৭ ব্যাচের বর্ণিল ঈদ পুনর্মিলনী বন্ধুত্ব, স্মৃতি আর আনন্দে ভরপুর দিনব্যাপী আয়োজন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে শরীফ রফিকুজ্জামানের যোগদান ঝালকাঠির রাজাপুরে মারধর ও চুরির অভিযোগ, আতঙ্কে পরিবার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন কর্মমুখী মানুষের ঢাকামুখী যাত্রা: যানজটে বাড়ছে ঝুঁকি, প্রয়োজন নিরাপত্তা সচেতনতা প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে তাদেরই লাঠির আঘাতে লাশ হলেন বাবু ঈদ সামনে রেখে অসহায়দের পাশে সাবেক কাউন্সিলর আল-আমিন ইসলাম
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

রবিউল হোসাইন সবুজ : / ১৯২ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

রবিউল হোসাইন সবুজ :

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন বিশিষ্ট চলচ্চিত্রকর্মী আবুল হোসেন মজুমদার। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও বিনোদন সাংবাদিকতায় সক্রিয় এই ব্যক্তিত্বের সদস্যপদ প্রাপ্তিতে চলচ্চিত্র অঙ্গনে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
আবুল হোসেন মজুমদার একজন চলচ্চিত্র কাহিনীকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও বিনোদন সাংবাদিক হিসেবে পরিচিত। প্রায় তিন দশক ধরে তিনি বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ত। তিনি জনপ্রিয় বিনোদন সাময়িকী বিনোদনধারা, বিনোদন ভুবন ও বিনোদন জগত-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক হিসেবে আনন্দ বিনোদনসহ বিভিন্ন ম্যাগাজিন সম্পাদনা করেছেন।
তিনি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)-এর সভাপতি এবং আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও তিনি ধারা মিডিয়ার স্বত্বাধিকারী এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
চলচ্চিত্র নির্মাণেও সক্রিয় আবুল হোসেন মজুমদার। সম্প্রতি তার পরিচালনায় মজুমদার ফিল্মস প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ভালোবাসি তোমায়” নির্মিত হয়েছে। বর্তমানে তিনি এফএম মিডিয়া প্রযোজিত নতুন চলচ্চিত্র “অন্য রকম প্রেম”-এর কাহিনী লেখা ও পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সদস্যপদ প্রাপ্তি প্রসঙ্গে আবুল হোসেন মজুমদার বলেন, “আমাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য করায় সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই সম্মান আমাকে চলচ্চিত্রের উন্নয়নে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি মনে করি, এই সদস্যপদ আমাকে সমিতির কার্যক্রমে এবং দেশের চলচ্চিত্র শিল্পের অগ্রগতিতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করবে।”
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই সদস্যপদ প্রাপ্তি চলচ্চিত্র শিল্পে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও মানসম্মত চলচ্চিত্র নির্মাণে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category