• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
গাজীপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ ভালুকায় চয়েজ মোটর বাইক পয়েন্টের মালিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে উল্লাপাড়া আসনের ফলাফল স্থগিত ও পুনঃগণনার দাবি কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী ধর্ম দিয়ে কোনো বিচার হবে না, যোগ্যতা ও মেধাই হবে মানদণ্ড: ঠাকুরগাঁওয়ে তারেক রহমান মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদের পক্ষে বিএনপির ব্যাপক প্রচার ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে উপজাতির বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা রাজশাহী-৬ আসনে জামায়াত প্রার্থী নাজমুল হকের গণসংযোগ বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

গাজীপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

গাজীপুরের টঙ্গী পশ্চিম এলাকায় একটি বাসার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন নিশাতনগর এলাকায় বসবাসকারী মোঃ আলমগীর ইসলাম (বকুল) তার ব্যবহৃত Discover 125 মডেলের একটি কালো রঙের মোটরসাইকেল বাসার গ্যারেজে রেখে দেন। গত ৬ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে মোটরসাইকেলটি গ্যারেজে রাখা হয়।

পরবর্তীতে ৭ মার্চ ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা দুর্বৃত্তরা বাসার গেটের তালা ভেঙে গ্যারেজ থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর NILPHAMARI-HA-14-4157। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা বলে জানানো হয়েছে। মোটরসাইকেলের মালিকের স্থায়ী বাড়ি নীলফামারী জেলায়।

ভুক্তভোগী আলমগীর ইসলাম জানান, বিষয়টি প্রথমে বাসার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার তাকে অবহিত করেন। পরে তিনি ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। বাসার আশেপাশে সিসিটিভি ক্যামেরা থাকায় সেগুলো পর্যালোচনা করে চোর শনাক্ত করা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোটরসাইকেলটি উদ্ধার এবং চোরদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category