• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বগুড়ার শাহজাহানপুরে সাংবাদিক আরিফুল ইসলাম এর বাসায় ৫ ঘন্টা ব্যাপী সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ নড়াইলের কালিয়ায় মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ গোপালগঞ্জে ৯৬/৯৭ ব্যাচের বর্ণিল ঈদ পুনর্মিলনী বন্ধুত্ব, স্মৃতি আর আনন্দে ভরপুর দিনব্যাপী আয়োজন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে শরীফ রফিকুজ্জামানের যোগদান ঝালকাঠির রাজাপুরে মারধর ও চুরির অভিযোগ, আতঙ্কে পরিবার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন কর্মমুখী মানুষের ঢাকামুখী যাত্রা: যানজটে বাড়ছে ঝুঁকি, প্রয়োজন নিরাপত্তা সচেতনতা প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে তাদেরই লাঠির আঘাতে লাশ হলেন বাবু ঈদ সামনে রেখে অসহায়দের পাশে সাবেক কাউন্সিলর আল-আমিন ইসলাম
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

দেবিদ্বারে কিশোর গ্যাং দমনে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্রসহ ৪ জন কারাগারে

বিশেষ প্রতিনিধি / ১৭০ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

দেবিদ্বারে কিশোর গ্যাং দমনে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্রসহ ৪ জন কারাগারে

বিশেষ প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বার উপজেলায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ঠেকাতে গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। অভিযানে দুটি কিশোর গ্যাংয়ের চার শীর্ষ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে দেবিদ্বার পৌর এলাকা ও আশপাশের অঞ্চলে কিশোর গ্যাংয়ের মারামারি, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, চুরি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে গভীর রাতে দেবিদ্বার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইউসুফ উল জাকিরের নেতৃত্বে সেনাবাহিনী উপজেলার গোমতী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ‘আরইডি-৯৯৯’ ও ‘বিজিএম’ নামের দুটি কিশোর গ্যাংয়ের চারজন লিডারকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— বড়শালঘর গ্রামের মো. রাহিমুল হাসান (১৭), বারেরা গ্রামের মো. রাকিব হাসান (১৭), বানিয়াপাড়া গ্রামের মো. ওমর ফারুক (১৮) এবং ধামতী গ্রামের মো. সাইফুল ইসলাম (১৮)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৪টি দা, ১টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ২টি লোহার রড, একটি সাইকেলের চেইন স্পোকেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতের রায়ে চারজনকে দুই মাস করে কারাদণ্ড প্রদান করা হয় এবং পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
দেবিদ্বার থানার পুলিশ জানায়, সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category