• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বগুড়ার শাহজাহানপুরে সাংবাদিক আরিফুল ইসলাম এর বাসায় ৫ ঘন্টা ব্যাপী সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ নড়াইলের কালিয়ায় মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ গোপালগঞ্জে ৯৬/৯৭ ব্যাচের বর্ণিল ঈদ পুনর্মিলনী বন্ধুত্ব, স্মৃতি আর আনন্দে ভরপুর দিনব্যাপী আয়োজন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে শরীফ রফিকুজ্জামানের যোগদান ঝালকাঠির রাজাপুরে মারধর ও চুরির অভিযোগ, আতঙ্কে পরিবার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন কর্মমুখী মানুষের ঢাকামুখী যাত্রা: যানজটে বাড়ছে ঝুঁকি, প্রয়োজন নিরাপত্তা সচেতনতা প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে তাদেরই লাঠির আঘাতে লাশ হলেন বাবু ঈদ সামনে রেখে অসহায়দের পাশে সাবেক কাউন্সিলর আল-আমিন ইসলাম
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ / ২৬৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কেন্দ্রীয় কমিটির সদস‍্য আবু সাইদ চাঁদের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদ আসর মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়‍েল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুকুল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকের নেতৃত্বে মনিগ্রাম এলাকায় বিএনপির একটি বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শুরুর পূর্ব মুহূর্তে আয়োজিত এই পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু, শরিফুল ইসলাম রাহুল, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মজিবুর জুয়েল, মনিগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাঘা উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুবেল বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতারা বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে রাজপথেই জনগণের দাবি আদায় করতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

পথসভা শেষে মনিগ্রাম বাজার এলাকা থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজারো নেতাকর্মীর স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category