আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন নেকমরদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী তরুন সমাজ সেবক সংবাদকর্মী , তিনি মেম্বার প্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই ঈদের আনন্দ যেন ধনী-গরিব, সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। রাজনীতির মূল লক্ষ্য জনসেবা। এই ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও জনগণের সেবায় নতুন করে উদ্বুদ্ধ করুক।
তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং নেকমরদ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবা করার সুযোগ চান।
তিনি বলেন, ৫ নং ওয়ার্ডের সকল পর্যায়ের দেশ ও বিদেশে থাকা মানুষের কাছে নেকমরদ ইউনিয়নের সন্তান হিসেবে দোয়া চাই এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি।
আমি সবসময় চেষ্টা করেছি জাতি-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের পাশে থাকতে।
ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই।
এজন্য আমি ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।