শাহাদাত হোসেন রাসেল : নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর এলাকায় ফ্রি চক্ষু শিবির ও ছানি অপারেশনের আয়োজন করেছে “শাহজাদপুর মানবকল্যাণ পরিষদ”।
সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে দূর দূরান্ত থেকে আগত অসহায় ও দরিদ্র রোগীসহ সর্বস্তরের সাধারণ চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং প্রয়োজনীয় রোগীদের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়াও উৎসাহ লক্ষ্য করা গেছে।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এম এ হাতেম খান ও বিশিষ্ট সমাজসেবক ক্যাপ্টেন শেখ মাসুদ।
আয়োজক সূত্রে জানা যায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, কুমিল্লা।