• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদের পক্ষে বিএনপির ব্যাপক প্রচার ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে উপজাতির বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা রাজশাহী-৬ আসনে জামায়াত প্রার্থী নাজমুল হকের গণসংযোগ বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার শীতে উষ্ণতা দিতে নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে চাঁদর বিতরণ ভোট দিন, বিয়ের ব্যবস্থা করব’— ব্যতিক্রমী প্রতিশ্রুতিতে আলোচনায় এমপি প্রার্থী আশা দেবিদ্বারে কিশোর গ্যাং দমনে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্রসহ ৪ জন কারাগারে বিখ্যাত কথাসাহিত্যিক শাম্মী তুলতুল শিশুদের গল্পের জন্য পেলেন শিশু সাহিত্যে স্বীকৃতিস্বরূপ দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন খালেদা জিয়া:
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ০১ থেকে ০৩ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে উপজেলার সরকারি কর্মচারীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন, সোনালি ব্যাংক পিএলসি’র অফিসার (ক্যাশ) আলামিন হোসেন শামীম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈম হোসেন, অফিস সহায়ক মেহেদী হাসান প্রমূখ।

বক্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় গিয়ে যমুনায় অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ সময় সকল সরকারি অফিসের কর্মচারীরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত (২ ঘণ্টা) অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বদলগাছী উপজেলা শাখার সকল কর্মচারীরা অংশগ্রহণ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category