পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়া ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া থানা যুবদল, সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন যুবদল এবং যুব বিষয়ক সম্পাদক আশুলিয়া ইউনিয়ন বিএনপি—জনাব মোঃ মোশারফ হোসেন এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই ঈদের শিক্ষা আমাদের জীবনে শান্তি, সহমর্মিতা ও মানবিকতা প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাক।”
তিনি আরও বলেন, “আমি আগামী নির্বাচনে আশুলিয়া ৩ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে এলাকার সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। ওয়ার্ডবাসীর উন্নয়ন, সুখ-সমৃদ্ধি ও কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ মোবারক।”
সম্পাদক ও প্রকাশক মোঃ আল মাহমুদ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিডি পার্টনার মাল্টিমিডিয়া লিমিটেডের অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান বিডি পার্টনার টিভি (আইপি+ অনলাইন +ই-পেপার)
Gov.Reg: No.C-188765/2023
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। বিডি পাটনার টিভি ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ