মোঃ জাহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ধামরাই মডেল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান করা হয়েছে। স্বাধীনতার চেতনা ধারণ এবং গঠনমূলক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ান আহমেদ রাফি।
ধামরাই মডেল প্রেসক্লাবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক নান্নু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান হোসাইন, কার্যকরী সদস্য মোঃ আনিছ, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ বাবু শেখ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। ধামরাই মডেল প্রেসক্লাব দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সম্মাননা প্রাপ্তিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।