কাঠালীকে একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ডে রূপান্তরের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর বিএনপির সক্রিয় কর্মী মোঃ ফজলুল হক।
মোঃ ফজলুল হক বলেন, “৯নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডকে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। জলাবদ্ধতা নিরসন, প্রতিটি সড়কে আধুনিক বাতি স্থাপন আর ঘরে বসেই নাগরিক সেবা পাওয়ার ব্যবস্থা করাই হবে আমার প্রথম কাজ।”
তিনি আরও বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী। জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। দলমত যার যার, কিন্তু কাউন্সিলর হিসেবে আমি ৯নং ওয়ার্ডের সবার জন্য সমানভাবে কাজ করব। আমার দরজা দিনরাত সবার জন্য খোলা থাকবে।”
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় মোঃ ফজলুল হক তরুণ, বৃদ্ধ সকল ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। তার প্রার্থিতাকে ঘিরে কাঠালী এলাকায় ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে।
৯নং ওয়ার্ডবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের একটি ভোটই বদলে দিতে পারে কাঠালীর চিত্র। উন্নত ৯নং ওয়ার্ড গড়তে আপনাদের দোয়া ও সমর্থন চাই।”
চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ খোকন
সম্পাদক ও প্রকাশক মোঃ আল মাহমুদ