
দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন মোল্লার বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির তিনটি ঘরসহ ঘরে থাকা নগদ টাকা, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা বলে জানা গেছে।
মামুন মোল্লা দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার সাবেক চীফ রিপোর্টার এবং উত্তরা প্রেসক্লাবের সাবেক আপ্যায়ন সম্পাদক প্রয়াত রবিউল আলম রাজুর একমাত্র মেয়ের জামাই।
জানা যায়, ভয়াবহ আগুনে বসতবাড়ির তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নগদ, ফ্রিজ, টেলিভিশন, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস, জামাকাপড়, ধান-চালসহ বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়েছে।
তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যরা সর্বস্ব হারিয়ে চরমভাবে ভেঙে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত সাংবাদিক মামুন মোল্লা বলেন, আগুনে আমাদের বসতবাড়ির তিনটি ঘরসহ ঘরে থাকা প্রায় সবকিছু পুড়ে গেছে। নগদ টাকা, আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়েছি। এ ঘটনায় পরিবারের সবাই অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ খোকন
সম্পাদক ও প্রকাশক মোঃ আল মাহমুদ