• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড চেয়ারম্যান পদে নাজির উদ্দিনকে দেখতে চায় তালমবাসী একজন মুমূর্ষ গর্ভবতী মহিলার রোগীর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যোগাযোগের ঠিকানা : উল্লাপাড়া -সিরাজগঞ্জ ০১৭১৩-৮৬১২৭২ এবং ০১৭৪৯-৯৬৪২৭২ বাচ্চাদের মোবাইল আসক্তি বাড়ছে, বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকি—সচেতনতা জরুরি
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

তরমুজে ভর, চাঁদার চাপ—বাউফলে কৃষকের দীর্ঘশ্বাস

বাউফল প্রতিনিধি / ২৩৪ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বাণিজ্য বন্দরের ধানেরহাট এলাকায় তরমুজ পরিবহনে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। দূরবর্তী চরাঞ্চল—চন্দ্রদ্বীপ, চর নিমদী, চর আলগীসহ বিভিন্ন এলাকা থেকে তরমুজ এনে দেশের বিভিন্ন জেলায় পাঠানোর পথে কৃষক ও পাইকারদের দিতে হচ্ছে অতিরিক্ত টাকা।

ভুক্তভোগীদের দাবি, হাটে তরমুজ বিক্রি না করলেও ‘খাজনা’র নামে ট্রাকপ্রতি ৭০০ টাকা এবং ট্রলার ভেড়ানোর জন্য আরও ৩০০-৪০০ টাকা নেওয়া হচ্ছে। এতে প্রতিদিনই বাড়ছে পরিবহন খরচ, কমছে লাভ। কৃষক মো. আনসার উদ্দিন বলেন, “নদী পাড়ি দিয়ে হাটে পৌঁছালেই টাকা না দিলে নানা হয়রানির শিকার হতে হয়।”

সরেজমিনে দেখা গেছে, ইজারাদারের নিয়োজিত ব্যক্তিরা সরাসরি এই টাকা নিচ্ছেন এবং তা স্বীকারও করছেন। তবে ইজারাদার মো. ইকবাল মিয়া বিষয়টি সম্পর্কে স্পষ্ট জানেন না বলে দাবি করেছেন; বেআইনি হলে বন্ধের আশ্বাস দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদ জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রশ্ন—খাজনার নামে এই অতিরিক্ত আদায় কি বৈধ, নাকি এটি সংগঠিত চাঁদাবাজিরই আরেক রূপ?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category