• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
নীলফামারীতে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত কৃষি খাত উল্লাপাড়ায় প্রথমবারের মতো মুক্ত পঠন গ্রন্থাগারের উদ্যোগে আবৃত্তি উৎসব ও ঝুলন্ত লাইব্রেরি উদ্বোধন ঝড়ের আঘাতে ভেঙে গেছে স্বপ্ন, পলিথিনের ঘরে সন্তানদের নিয়ে শিপ্রা রানীর মানবেতর জীবন জ্বালানি তেল মজুদ: গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা কুড়িগ্রামে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন মিলছে না তেল পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি-ফসল, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী গোপালগঞ্জে সরকারি খাল ভরাট করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, ভূমি কর্মকর্তাদের নীরবতা যশোর -ঢাকা গামী চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা ঢাকা উদ্যান মোহাম্মদ পুরের ফজলে রাব্বি ও এডভোকেট সান্ত গ্যাং এর জন্য নিঃস্ব রায়হান পরিবার রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, ১ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, ওসি আমান
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

নীলফামারীতে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত কৃষি খাত

নীললফামারী প্রতিনিধি: / ৩৫ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নীললফামারী প্রতিনিধি:

উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর ডিমলা উপজেলায় হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষি খাতে ব্যাপক বিপর্যয় ডেকে এনেছে। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে নীলফামারী জেলার ডিমলা, জলঢাকা, ডোমারসহ আশপাশের উপজেলাগুলোর মাঠের ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা, যারা ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন।

সরে জমিনে দেখা যায়, শুক্রবার দিবাগত রাতের শেষ ভাগে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। মুহূর্তের মধ্যে কৃষিজমির সবুজ মাঠ যেন ধূসর রূপ নেয়। কৃষকের আবাদী জমির ভুট্টার ক্ষেতের গাছগুলো মাটিতে নুয়ে পড়ে, ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে আগামী মৌসুমের ফলন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। একই সঙ্গে ধান,মরিচ, বেগুন সহ অন্যান্য শাকসবজির ক্ষেত ব্যাপকভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে। উপজেলার দশটি ইউনিয়নের অনেক এলাকায় বিশেষ করে ভুট্টার ক্ষেতগুলো মাটিতে পড়ে আছে, আবার কোথাও গাছ উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে। গত ১৯ মার্চ রাত ২:৩০ মিনিট সময়ে ডিমলা উপজেলার গয়াবাড়ি ,খালিশা চাপানি,ঝুনাগাছ চাপানি,টেপা খড়িবাড়ি ও নাউতারা ইউনিয়নের বিভিন্ন যায়গায় শিলা বৃষ্টি ও আকষ্মিক ঝড়ো বাতাসে ভূট্টা, মরিচ, পেয়াজ, সবজি ও তরমুজ সহ বিভিন্ন ফসল মোট ৪৪ হেক্টর জমি আক্রান্ত হয়। হঠাৎ কয়েকদিনের ব্যবধানে দুই দুইবার প্রাকৃতিক দুর্যোগে কৃষকের সব পরিকল্পনা ভেস্তে গেছে ।

কৃষকরা জানান, চলতি মৌসুমে ভালো ফলনের আশায় তারা উচ্চ মুল্যে বীজ, সার সংগ্রহ করে জমিতে শ্রম বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। অনেকেই ব্যাংক ও স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষাবাদ শুরু করেছিলেন। এখন তারা ঋণ পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। উপজেলার কাকিনা চাপানী গ্রামের বিলকিস বেগম কাঁদতে কাঁদতে বলেন, এক রাতেই আমাদের ভুট্টা গাছগুলো শেষ হয়ে গেল, এখন আমরা কীভাবে দাঁড়াব বুঝতে পারছি না। সুন্দর খাতা গ্রামের কৃষক মাছুম ইসলাম জানান, অন্যের জমি বর্গা নিয়ে এনজিও থেকে ঋণ করে দুই বিঘা জমি ভুট্টা লাগিয়েছি, গাছগুলোতে ভুট্টার মোচা শুধু বের হয়েছে দানা আসতে না আসতেই গত রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে সব শেষ, আমার মত এ এলাকার অনেক কৃষক আজ সর্বশান্ত।

এদিকে কৃষি বিভাগ জানান, ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণের জন্য কৃষি বিভাগের মাঠ পর্যায়ের জরিপ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২৮ মার্চ ২০২৬ ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আকষ্মিক ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টিতে আনুমানিক ৭৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়। এতে ডিমলা উপজেলায় ভূট্টা ৫০ হেক্টর, গম ১০ হেক্টর,মরিচ ১২ হেক্টর, শাকসবজি ৩ হেক্টর সহ অন্যান্য ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে ক্ষয়ক্ষতির চুড়ান্ত প্রতিবেদন প্রদান করা হবে। তবে পুরো রিপোর্ট পেলে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র পাওয়া যাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে দ্রুত সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন এবং তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি কৃষকদের পুনরায় চাষাবাদে উৎসাহ দিতে প্রণোদনা ও বীজ সহায়তার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না ।

অন্যদিকে, স্থানীয় পর্যায়ের সাধারণ কৃষকরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো সহায়তা না পেলে অনেক কৃষক চরম আর্থিক সংকটে পড়বেন এবং পরবর্তী মৌসুমে চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে যারা ঋণের ওপর নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির ঘটনা বাড়ছে। ফলে কৃষি খাতে ঝুঁকিও বাড়ছে। তিনি বলেন, শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

সব মিলিয়ে, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে উত্তরের কৃষি খাত এক বড় ধাক্কার মুখে পড়েছে। এখন কৃষকেরা তাকিয়ে আছেন সরকারি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের দিকে, যা তাদের আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category