• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় মাদকের বড় কারবারি ধরা ছোয়ার বাইরে ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড চেয়ারম্যান পদে নাজির উদ্দিনকে দেখতে চায় তালমবাসী একজন মুমূর্ষ গর্ভবতী মহিলার রোগীর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যোগাযোগের ঠিকানা : উল্লাপাড়া -সিরাজগঞ্জ ০১৭১৩-৮৬১২৭২ এবং ০১৭৪৯-৯৬৪২৭২ বাচ্চাদের মোবাইল আসক্তি বাড়ছে, বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকি—সচেতনতা জরুরি চন্দ্রা হাটে প্রকাশ্যে নিষিদ্ধ ‘রুপচাঁদা’ বিক্রি—প্রশাসনের নীরবতায় প্রশ্ন রংপুরে ঝড় ও শীলাবৃষ্টি নিহত ১
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার নিউজ এডিটর আল মাহমুদ

ডেক্স রিপোর্ট / ১৪৬ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সর্বস্তরের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার নিউজ এডিটর ও জনপ্রিয় আইপি টিভি ও অনলাইন নিউজ পোর্টাল এর পরিচালক আল মাহমুদ ।অত্র পত্রিকার সন্মানিত প্রকাশক ও সম্পাদক সাহেবের শারীরিক সুস্থতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে নিউজ এডিটর বলেন, দীর্ঘদিনের কষ্টের মাধ্যমে তিলতিল করে গড়ে উঠেছে জনপ্রিয় ও পাঠকপ্রিয় হিসাবে মানুষের অন্তরে প্রথম স্থান করে নিয়েছে জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকা। ইতিমধ্যে পত্রিকাটি সারাদেশের মানুষের নজর কেরেছে। অফিস আদালতে, দোকানে এবং প্রত্যেক মানুষের / পাঠকের হাতে হাতে পৌঁছে গেছে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকা।শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি সারা বিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। ঈদ আমাদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ।তিনি বলেন, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। আরো বলেন, কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। আসছে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি। ঈদ মোবারক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category