• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় মাদকের বড় কারবারি ধরা ছোয়ার বাইরে ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড চেয়ারম্যান পদে নাজির উদ্দিনকে দেখতে চায় তালমবাসী একজন মুমূর্ষ গর্ভবতী মহিলার রোগীর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যোগাযোগের ঠিকানা : উল্লাপাড়া -সিরাজগঞ্জ ০১৭১৩-৮৬১২৭২ এবং ০১৭৪৯-৯৬৪২৭২ বাচ্চাদের মোবাইল আসক্তি বাড়ছে, বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকি—সচেতনতা জরুরি চন্দ্রা হাটে প্রকাশ্যে নিষিদ্ধ ‘রুপচাঁদা’ বিক্রি—প্রশাসনের নীরবতায় প্রশ্ন রংপুরে ঝড় ও শীলাবৃষ্টি নিহত ১ শাহজাদপুরে ফ্রি চক্ষু চিকিৎসা  শিবির ও ছানি অপারেশন
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড

মনির হোসেন তালুকদার / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মনির হোসেন তালুকদার

পিরোজপুরের ভান্ডারিয়ায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে মজুদ করে রাখা পাঁচ ড্রাম ডিজেল(১০০০ লিটার) জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় উত্তর শিয়ালকাঠি, ০৮নং ওয়ার্ডের উত্তর শিয়ালকাঠী গ্রামে অবস্থিত”তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার (৫৭) কে অর্থদণ্ড আদায় করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব উজ্জল হালদার, এবং ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, নেতৃত্বে ভান্ডারিয়া থানার অফিসার ফোর্স এর সমন্বয়ে ভান্ডারিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় সেখানে প্রয়োজনীয় অনুমোদনপত্র দেখাতে ব্যর্থ হন দায়িত্বরত ব্যক্তি। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে জরিমানা করেন এবং জব্দকৃত ডিজেল সরকারি জিম্মায় নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের বৈধ লাইসেন্স নিয়ে কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে সহায়ক হবে।
মো: সিদ্দিক হাওলাদার ০৮নং ওয়ার্ডের উত্তর শিয়ালকাঠী গ্রামের মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে ।
মোবাইল কোর্টে সিদ্দিক হাওলাদারকে ৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ১০০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
প্রশাসন আরও জানিয়েছে, ভবিষ্যতেও নিয়মবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ থাকে যে, অভিযুক্ত ব্যক্তি সামান্য ইট ও বালুর ব্যবসা করে কোনো রকম সংসার পরিচালনা করছে ।
কিন্তু হঠাৎ করে এলাকায় কয়েক লক্ষ টাকার জমি ক্রয় সহ লক্ষ লক্ষ টাকার ব্যবসা গড়ে তুলেছে ।জনমনে প্রশ্ন তার এতো টাকার উৎস কোথায় ? অবৈধ্য অর্থের সঠিক তদন্ত চেয়েছেন এলাকা বাসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category