• ঢাকা, বাংলাদেশ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
হৃদরোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত ভাণ্ডারিয়ায় পাঠদান চলাকালে পার্কে ৭ শিক্ষার্থী, অভিভাবকের কাছে হস্তান্তর করলেন ইউএনও বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী।
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

ভাণ্ডারিয়ায় পাঠদান চলাকালে পার্কে ৭ শিক্ষার্থী, অভিভাবকের কাছে হস্তান্তর করলেন ইউএনও

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলাকালে শিশু পার্কে অবস্থান করা স্কুল, কলেজ ও মাদ্রাসার সাত শিক্ষার্থীকে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।

রোববার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলাকালে ভাণ্ডারিয়া থানা  সংলগ্ন শিশু পার্কে ওই সাত শিক্ষার্থীকে পাওয়া যায়। পরে তাদের পরিচয় যাচাই করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত অভিভাবকদের উদ্দেশে ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, সন্তানরা কোথায় যায়, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয় কি না এবং যথাযথভাবে পাঠদানে অংশ নেয় কি না এসব বিষয়ে অভিভাবকদের নজর রাখতে হবে।

তিনি বলেন, স্কুল-কলেজ ও মাদ্রাসায় পাঠদান চলাকালে কোনো শিক্ষার্থীকে পার্ক, লঞ্চঘাট, স্টিমারঘাট, বেড়িবাঁধ, কাশবনসহ অন্য কোনো স্থানে অবস্থান করতে দেখা গেলে তাদের পরিচয় যাচাই করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

ইউএনও আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে মনোযোগী রাখা এবং তাদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা এ উদ্যোগের জন্য ইউএনওকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের বিষয়ে আরও সতর্ক থাকার আশ্বাস দেন। শিক্ষার্থীরাও ভবিষ্যতে পাঠদান চলাকালে বাইরে ঘোরাঘুরি না করার কথা জানায়।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে অপ্রয়োজনে বাইরে অবস্থান না করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিত থাকা এবং পড়াশোনায় মনোযোগী হওয়াই তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category