• ঢাকা, বাংলাদেশ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
হৃদরোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত ভাণ্ডারিয়ায় পাঠদান চলাকালে পার্কে ৭ শিক্ষার্থী, অভিভাবকের কাছে হস্তান্তর করলেন ইউএনও বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী।
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

হৃদরোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কিশোরগঞ্জে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং হৃদযন্ত্রের সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এতে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার হয়ে পুনরায় ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।
পরে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আবদুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।
সভায় বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মো. জালালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাইমেন লাক মিয়া, কোষাধ্যক্ষ হাফেজ আবদুর রশিদ, মনিরুজ্জামান মনির, মো. জাহাঙ্গীর আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হৃদরোগ বর্তমানে মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন কারণে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে নিয়মিত শরীরচর্চা, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ধূমপান পরিহার এবং প্রয়োজন অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। পাশাপাশি হৃদরোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় বিশ্ব হার্ট দিবসের তাৎপর্য তুলে ধরে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category