সাংবাদিক এস. এম. নূর ইসলামের মাতার ইন্তেকাল
শোকাহত বিডি পার্টনার টিভি এবং বিডি পার্টনার মাল্টিমিডিয়া পরিবার—মরহুমার রুহের মাগফেরাত কামনা
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, রূপসা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র কার্যকরী সহ-সভাপতি এবং খুলনা আলোকিত যুব সমাজের সভাপতি সাংবাদিক এস. এম. নূর ইসলামের মাতা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে সাংবাদিক এস. এম. নূর ইসলাম ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিডি পার্টনার টিভি এবং বিডি পার্টনার মাল্টিমিডিয়া পরিবার।
এক শোকবার্তায় বিডি পার্টনার টিভি এবং বিডি পার্টনার মাল্টিমিডিয়া-এর পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়।
শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ তায়ালা মরহুমার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতবাসী করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি ও তৌফিক দান করুন। আমিন।
বিডি পার্টনার টিভি এবং বিডি পার্টনার মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে
মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।