• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় মাদকের বড় কারবারি ধরা ছোয়ার বাইরে ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড চেয়ারম্যান পদে নাজির উদ্দিনকে দেখতে চায় তালমবাসী একজন মুমূর্ষ গর্ভবতী মহিলার রোগীর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যোগাযোগের ঠিকানা : উল্লাপাড়া -সিরাজগঞ্জ ০১৭১৩-৮৬১২৭২ এবং ০১৭৪৯-৯৬৪২৭২ বাচ্চাদের মোবাইল আসক্তি বাড়ছে, বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকি—সচেতনতা জরুরি
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

ঐতিহ্যবাহীক শোলাকিয়া ঈদের ১৯৯তম জামাত প্রস্তুত, নামাজ সকাল ১০টায়

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ-এ পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম ঈদ জামাত আজ অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ ঈদগাহে সকাল ১০টায় জামাত শুরু হবে।
এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এবং বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা যোবায়ের ইবনে আব্দুল হাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যের পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তিনি মুসল্লিদের সময়মতো উপস্থিত থাকার আহ্বান জানান।
পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ এলাকায় ছয়টি ওয়াচ টাওয়ার, চারটি ড্রোন ক্যামেরা ও পর্যাপ্ত সিসিটিভি স্থাপন করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন এবং পুরো এলাকা থাকবে বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে।
মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে।
ইতিহাস অনুযায়ী, ইয়েমেন থেকে আগত ইসলামী সাধক হযরত শাহ সৈয়দ সফি আহমেদ ১৮২৮ সালে প্রথম শোলাকিয়ায় ঈদের জামাতে ইমামতি করেন। তাঁর প্রভাবে সে সময় প্রায় সোয়ালাখ মুসল্লির সমাগম ঘটে। সেই ‘সোয়ালাখ’ শব্দ থেকেই ‘শোলাকিয়া’ নামের উৎপত্তি হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category