• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় মাদকের বড় কারবারি ধরা ছোয়ার বাইরে ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড চেয়ারম্যান পদে নাজির উদ্দিনকে দেখতে চায় তালমবাসী একজন মুমূর্ষ গর্ভবতী মহিলার রোগীর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যোগাযোগের ঠিকানা : উল্লাপাড়া -সিরাজগঞ্জ ০১৭১৩-৮৬১২৭২ এবং ০১৭৪৯-৯৬৪২৭২ বাচ্চাদের মোবাইল আসক্তি বাড়ছে, বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকি—সচেতনতা জরুরি চন্দ্রা হাটে প্রকাশ্যে নিষিদ্ধ ‘রুপচাঁদা’ বিক্রি—প্রশাসনের নীরবতায় প্রশ্ন রংপুরে ঝড় ও শীলাবৃষ্টি নিহত ১ শাহজাদপুরে ফ্রি চক্ষু চিকিৎসা  শিবির ও ছানি অপারেশন
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

চেয়ারম্যান পদে নাজির উদ্দিনকে দেখতে চায় তালমবাসী

মোঃ সুজন আহমেদ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মোঃ সুজন আহমেদ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ১নং তালম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্যানেল চেয়ারম্যান মোঃ নাজির উদ্দিনকে চেয়ারম্যান পদে দেখতে চাওয়ার দাবি উঠেছে স্থানীয় জনগণের পক্ষ থেকে। ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে তার পক্ষে জনমত গড়ে উঠছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন মোঃ নাজির উদ্দিন। সুখে-দুঃখে জনগণের পাশে থাকা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সহজ-সরল আচরণের কারণে তিনি ইতোমধ্যেই ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছেন।
এ বিষয়ে মোঃ নাজির উদ্দিন বলেন, “আমি সবসময়ই এই ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে আমি সকলকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, “আসুন আমরা সবাই মিলে সকল ভেদাভেদ, ক্রোধ ও হিংসা ভুলে ঐক্যবদ্ধ হই। পাড়া, মহল্লা, গ্রাম ও ইউনিয়নের উন্নয়নে একযোগে কাজ করি। ঝগড়া-বিবাদ ও মামলা-মোকদ্দমা পরিহার করে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
ইউনিয়নের সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক বিভাজন ভুলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ১নং তালম ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে এই ইউনিয়নটি সমগ্র বাংলাদেশের মধ্যে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category