• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন আশুলিয়ায় লাইসেন্স ও ডিগ্রি ছাড়াই ‘ডাক্তার’ সেজে চলছে ফার্মেসি, প্রতারণার অভিযোগ ‘মা-বাবার আশীর্বাদ’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক মামুন মোল্লার বসতবাড়ি পুড়ে ছাই- নগদ টাকাসহ তিনটি ঘরের মালামাল পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৭–৮ লাখ টাকা শোক সংবাদ হৃদরোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত ভাণ্ডারিয়ায় পাঠদান চলাকালে পার্কে ৭ শিক্ষার্থী, অভিভাবকের কাছে হস্তান্তর করলেন ইউএনও বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

কয়রা থানা পুলিশের দুঃসাহসিক অভিযানে তিন চোর আটক

মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধিঃ / ১০২৪ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধিঃ–

কয়রা থানা পুলিশ একটি দুঃসাহসিক অভিযানে চুরির ঘটনার রহস্য উন্মোচন করেছে। অত্যাধুনিক সিসিটিভি ফুটেজ এবং আসামীর স্বীকারোক্তির ওপর ভিত্তি করে শুধু চুরি যাওয়া মালামালই উদ্ধার হয়নি, বরং তিন দুর্ধর্ষ অপরাধীও পুলিশের জালে ধরা পড়েছে। কয়রা পুলিশের এই সাফল্য এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় দুঃসাহসিক চুরি ও মমিনুরের স্বীকারোক্তি বৃহস্পতিবার ২২ মে, কয়রা থানায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় মামলা নং-১২, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০-এর তদন্তে নামে পুলিশ। এই মামলার সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে ইব্রাহীম হাওলাদারের ছেলে মো. মমিনুর হাওলাদার (৩২)-কে চিহ্নিত করা হয়।
সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে পুলিশ মমিনুরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই মমিনুর চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, তার নিজের বসতবাড়ীর শয়ন কক্ষের খাটের নিচ থেকে চুরি যাওয়া ৩টি কম্পিউটার সিপিইউ এবং নগদ ১১,৩৪০/- টাকা উদ্ধার করা হয়। তবে, এই চুরির সঙ্গে জড়িত আরও কিছু পলাতক আসামী এবং বাকি টাকা উদ্ধারের জন্য পুলিশের বিশেষ অভিযান পুরোদমে চলছে।
আরও দুই আসামী গ্রেফতার
একই অভিযানে কয়রা থানা পুলিশ আরও দুটি গুরুত্বপূর্ণ মামলার আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সিআর ৪৭০/২৩ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কবির মোল্যার ছেলে আব্দুর রব এবং কয়রা থানার মামলা নং-৫/১৫৫ (তাং- ১৭/১২/২৪ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০) এর এজাহার নামীয় আসামী মৃত কফিল উদ্দীন সানার ছেলে ফারুক সানা (৩৮)-কেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকলকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। কয়রা থানা পুলিশ দৃঢ়তার সাথে জানিয়েছে, অপরাধ দমনে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category