• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ৭১-এ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন : সংস্কৃতি মন্ত্রী ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠিত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধিসৌধে বিজিবি‘র পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার প্রদান পিবিআই গোপালগঞ্জে কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা গোপালগঞ্জে ফিলিং স্টেশনে কালোবাজারি: জরিমানা মাত্র ৬ হাজার টাকা, ক্ষোভ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এ্যাড. দিলারা সুলতানা সেতু গাজীপুরে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি তাঁতি দলের শ্রদ্ধা
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

যশোর শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১১ টার দিকে মারা যায় তারা। এর আগে এদিন সন্ধ্যা ৭ টার দিকে বেনাপোল-পোর্ট থানাধীন পুটখালী সড়কের উত্তর বারোপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিপন হোসেনের ছেলে আপন (১৬), এবং মিলন হোসেনের ছেলে তৌহিদ (১৯)। তারা দুজনই বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ ইউনিয়নের খলশী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তারা বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনেই মারা যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি আসরাফ হোসেন জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category