• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন আশুলিয়ায় লাইসেন্স ও ডিগ্রি ছাড়াই ‘ডাক্তার’ সেজে চলছে ফার্মেসি, প্রতারণার অভিযোগ ‘মা-বাবার আশীর্বাদ’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক মামুন মোল্লার বসতবাড়ি পুড়ে ছাই- নগদ টাকাসহ তিনটি ঘরের মালামাল পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৭–৮ লাখ টাকা শোক সংবাদ হৃদরোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত ভাণ্ডারিয়ায় পাঠদান চলাকালে পার্কে ৭ শিক্ষার্থী, অভিভাবকের কাছে হস্তান্তর করলেন ইউএনও বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

গোপালগঞ্জে ফিলিং স্টেশনে কালোবাজারি: জরিমানা মাত্র ৬ হাজার টাকা, ক্ষোভ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ২৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে কালোবাজারে ডিজেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে প্রমাণিত অনিয়মের তুলনায় জরিমানার পরিমাণ কম হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন সংলগ্ন হাজেরা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ডিপো থেকে সংগ্রহ করা ৬ হাজার লিটার ডিজেল এবং পূর্বের মজুদসহ মোট ১০ হাজার ৫০০ লিটার ডিজেলের মধ্যে ৮ হাজার ২৪৪ লিটার কালোবাজারে বিক্রি করা হয়। এ বিপুল পরিমাণ জ্বালানি বিক্রির ক্ষেত্রে মাত্র পাঁচটি বিক্রয় রশিদ দেখাতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। বাকি ডিজেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা।
এ ঘটনায় কালোবাজারে জ্বালানি বিক্রির অভিযোগ প্রমাণিত হলেও ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা জরিমানা করে।
এদিকে দেশে জ্বালানি সংকটের এই সময়ে এমন অনিয়মের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যানবাহন চালকেরা। তাঁদের দাবি, এত বড় অনিয়মের জন্য জরিমানার পরিমাণ আরও কঠোর হওয়া উচিত ছিল, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category