মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঈদ পরবর্তী পূনর্মিলণী অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। গত ২২ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার কৃতি সন্তান এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পরিচালক আলহাজ্ব রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন দুদকের উপ-পরিচালক আতিকুল আলম শিমুল, উপ-পরিচালক মনোয়ার হোসেন, সহকারী পরিচালক রাশেদুল হাসান রাব্বি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল আলীম খোকন, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান, ওসি (তদন্ত) রুপক কর, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির উপদেষ্টা মমতাজ হাসান রিটু। পূনর্মিলণী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উল্লাপাড়া চক্ষু হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।