• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় মাদকের বড় কারবারি ধরা ছোয়ার বাইরে ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড চেয়ারম্যান পদে নাজির উদ্দিনকে দেখতে চায় তালমবাসী একজন মুমূর্ষ গর্ভবতী মহিলার রোগীর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যোগাযোগের ঠিকানা : উল্লাপাড়া -সিরাজগঞ্জ ০১৭১৩-৮৬১২৭২ এবং ০১৭৪৯-৯৬৪২৭২
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

তাড়াশে অভিযানে জব্দ পেট্রোল বিক্রি, পুরো অর্থ জমা সরকারি কোষাগারে

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ২৬৪ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমান আদালতে জব্দকৃত পেট্রোল গায়েবের গুঞ্জন উড়িয়ে দিয়ে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। রবিবার সকালে ব্যাংকের মাধ্যমে এ অর্থ জমা দেয়া হয়।
গত শুক্রবার বিকেলে উপজেলার বিনসাড়া বাজারের মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।

এ সময় আনুমানিক ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং দোকান মালিক শাহ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে স্থানীয় চাহিদার কথা বিবেচনায় নিয়ে খালকুলা নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে ম্যানুয়াল পদ্ধতিতে প্রতি লিটার ১১৬ টাকা দরে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করা হয়। এতে ৩৭৬ লিটার পেট্রোল বিক্রি হয়ে মোট ৪৩ হাজার ৬১৬ টাকা সংগ্রহ হয়।
সাপ্তাহিক ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে জমা দেয়া সম্ভব না হলেও রবিবার সকালে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে অর্থ জমা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত পেট্রোল দুটি ড্রামে করে ফিলিং স্টেশনে নেয়া হয় এবং বিক্রি শেষে খালি ড্রাম মালিককে ফেরত দেয়া হয়। পেট্রোল গায়েবের অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন, “সমস্ত বিধি মেনেই অভিযান পরিচালনা করা হয়েছে। বিক্রির অর্থ যথাসময়ে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category