• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

রংপুরে ঝড় ও শীলাবৃষ্টি নিহত ১

রিয়াজুল হক সাগর, রংপুর। / ৬০৮ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর।

আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাতভর দমকা হাওয়া ও শিলাবৃষ্টির তাণ্ডবে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু এবং একই পরিবারের আরও চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে নগরীর বাহার কাছনা রামগোবিন্দ বাঙ্গীটারী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কাজলী বেগম (৫০) ওই এলাকার চা বিক্রেতা সাইফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের ঝড়ে সাইফুল ইসলামের বাড়ির বিদ্যুতের মিটারের একটি তার ছিঁড়ে গিয়ে টিনের ঘরের সঙ্গে লেগে থাকে। এতে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। শনিবার সকালে নামাজ আদায়ের জন্য ঘরের দরজায় হাত দিলে কাজলী বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী সাইফুল ইসলাম, মেয়ে সাবরিনা, ভাসুর হাফিজুল ইসলাম ও ভাবী রতœা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাজলী বেগমের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বাহার কাছনা এলাকার সিটি পুলিশ সদস্য রফিকুল ইসলাম জানান, বিদ্যুতের ছেঁড়া তার থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।

অন্যদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন চরাঞ্চলে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ভুট্টা, ধান ও বিভিন্ন শাক-সবজির ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। অনেক ক্ষেতেই শিলার আঘাতে গাছ ভেঙে পড়েছে এবং ফলন নষ্ট হয়ে গেছে।

জেলা কৃষি কর্মকর্তা রোকনুরজ্জামান বলেন, রাত থেকে ভোর পর্যন্ত দমকা হাওয়া ও বৃষ্টিপাতে কৃষকদের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, মৌসুমি বৈরী আবহাওয়ার কারণে এ ধরনের ঝড়-বৃষ্টির প্রবণতা আরও কিছুদিন থাকতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category