• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
মাদক ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সোহাগ জোয়াদ্দার কারাগারে!সাজানো মামলায় গ্রেপ্তারের অভিযোগ, দ্রুত জামিন ও ন্যায়বিচারের দাবি সাংবাদিক মহলের এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন আশুলিয়ায় লাইসেন্স ও ডিগ্রি ছাড়াই ‘ডাক্তার’ সেজে চলছে ফার্মেসি, প্রতারণার অভিযোগ ‘মা-বাবার আশীর্বাদ’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক মামুন মোল্লার বসতবাড়ি পুড়ে ছাই- নগদ টাকাসহ তিনটি ঘরের মালামাল পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৭–৮ লাখ টাকা শোক সংবাদ হৃদরোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত ভাণ্ডারিয়ায় পাঠদান চলাকালে পার্কে ৭ শিক্ষার্থী, অভিভাবকের কাছে হস্তান্তর করলেন ইউএনও বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

মাদক ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সোহাগ জোয়াদ্দার কারাগারে!সাজানো মামলায় গ্রেপ্তারের অভিযোগ, দ্রুত জামিন ও ন্যায়বিচারের দাবি সাংবাদিক মহলের

নিজস্ব প্রতিবেদক: / ২০ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার ক্রাইম রিপোর্টার সোহাগ জোয়াদ্দার। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে ইতোমধ্যে তিনি পরিচিতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি ‘বাংলার দিগন্ত টিভি’ নামে একটি নিউজ পোর্টাল পরিচালনা করে আসছেন।

বিশেষ করে গত কয়েক মাসে মাদকের বিরুদ্ধে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এসব প্রতিবেদন প্রকাশের পর থেকেই একটি কুচক্রী মহল বিভিন্নভাবে তাঁকে হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, গত কয়েক দিন আগে তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সাংবাদিক সোহাগ জোয়াদ্দারের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মীকে যদি হামলা, হুমকি ও হয়রানির শিকার হতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয়। অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা কোনো সাংবাদিকের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ানো উচিত নয়।

সাংবাদিক সোহাগ জোয়াদ্দারের বাড়ি ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরের রানাভোলা এলাকার ৯ নম্বর রোডে। তিনি চার সন্তানের জনক। তাঁর দুটি সন্তানই অল্প বয়সী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কারাবাসে তাঁর পরিবার-পরিজনও চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।

সাংবাদিক মহলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, আইনগত অধিকার নিশ্চিত করা এবং আদালতের মাধ্যমে দ্রুত জামিন পাওয়ার সুযোগ সৃষ্টির দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে যারা আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো সাংবাদিককে হামলা, হুমকি কিংবা মিথ্যা মামলায় হয়রানি করে থাকলে, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

আমরা চাই, সাংবাদিক সোহাগ জোয়াদ্দার দ্রুত আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে আবারও সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার দায়িত্ব পালন করতে পারেন। তাঁর পরিবার ও ছোট সন্তানদের মুখে যেন আবারও হাসি ফিরে আসে।

মহান আল্লাহ তায়ালা তাঁকে বিপদ থেকে মুক্তি দিন, তাঁর পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন এবং প্রকৃত সত্য উদ্ঘাটিত হওয়ার পথ সহজ করে দিন।

সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত হোক, সত্য প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category