• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

পূর্বের ভোট কেন্দ্র বাতিল করে নতুন ভোট কেন্দ্র করার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি / ৬৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

পূর্বের ভোট কেন্দ্র বাতিল করে নতুন ভোট কেন্দ্র করার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

পূর্বের ভোট কেন্দ্র বাতিল করে প্রার্থীর বাড়ি অসংলগ্ন তার পরিবারের একটি প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থাপন করার প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার সাকোয়া বাজারে জামায়াতে ইসলামীর আয়োজনে পঞ্চগড় -২ আসনের  জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনিষ্ঠিত হয়েছে।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় ২ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল বাসার বসুনিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন ভোটাররা।

যা ৪ নম্বর ওয়ার্ডের জনবহুল এলাকা ইসলামপুরে অবস্থিত। ওই কেন্দ্রে এক হাজার ৪১ টি ভোট রয়েছে। অথচ বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার বাসার পাশে মায়ের নামে মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানায় স্থানান্তর করা হয়েছে।

যেখানে মাত্র ৪৩৬ জন ভোটার রয়েছেন৷ এছাড়া বর্তমান কেন্দ্রটি পূর্বের কেন্দ্র হতে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত।

তাই আমরা মনে করি, ভোটারদের হেনস্থা করতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বল প্রয়োগ করতে এবং অন্য প্রার্থীদের নির্বাচনী এজেন্ট বের করে দিতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

দ্রুতই পূর্বের ভোট কেন্দ্রে নিয়ে যেতে উপজেলা নির্বাচন অফিসারের প্রতি গণসাক্ষর সহ একটি আবেদন পত্র দেয় হয়েছে।

আশা করি দ্রুত নির্বাচন কমিশন ভোটারদের আবেদন মেনে নিবেন। এসময় বোদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তসলিম উদ্দীন, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য হাসিনুর রহমান, জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের দ্বায়িত্বশীলগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category