• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

ভোট দিন, বিয়ের ব্যবস্থা করব’— ব্যতিক্রমী প্রতিশ্রুতিতে আলোচনায় এমপি প্রার্থী আশা

মোঃ আকতারুল ইসলাম আক্তার জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: / ৬৭৯ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

নির্বাচনী মাঠে যখন বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতির ছড়াছড়ি, তখন একেবারেই ভিন্ন সুরে ভোট চাইছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশা মণি। উন্নয়ন কিংবা সংস্কারের প্রতিশ্রুতি নয়, বরং ভোটারদের জন্য ‘বিয়ের উপহার’ দেওয়ার ঘোষণা দিয়ে তিনি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাক্ষাৎকারে আশা মণি বলেন, তরুণ ভোটারদের কাছ থেকে তিনি এক অভিনব অনুরোধ পাচ্ছেন।

তিনি বলেন, “অনেক তরুণ ভাই আমাকে বলছেন— আপা, আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন। তাদের উদ্দেশ্যে আমার কথা, আমাকে একটা করে ভোট দিন। আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।”

শুধু তরুণরাই নন, বয়সের কোনো সীমা রাখেননি এই প্রার্থী। গণসংযোগকালে দাদা-দাদি, নানা-নানি থেকে শুরু করে চাচা-চাচিদের কাছেও তিনি মজার ছলে ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়েছেন বলে জানান।

আশা মণির এই ব্যতিক্রমী বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের মন্তব্যে তৈরি হয়েছে হাস্যরসের জোয়ার।

জয়দেবদেবনাথ নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,“কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড— আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী!”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ভিন্নধর্মী ও রসাত্মক বক্তব্য নির্বাচনী মাঠে ভোটারদের মনোযোগ কাড়লেও বাস্তব রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে, সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category