• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন আশুলিয়ায় লাইসেন্স ও ডিগ্রি ছাড়াই ‘ডাক্তার’ সেজে চলছে ফার্মেসি, প্রতারণার অভিযোগ ‘মা-বাবার আশীর্বাদ’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক মামুন মোল্লার বসতবাড়ি পুড়ে ছাই- নগদ টাকাসহ তিনটি ঘরের মালামাল পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৭–৮ লাখ টাকা শোক সংবাদ হৃদরোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত ভাণ্ডারিয়ায় পাঠদান চলাকালে পার্কে ৭ শিক্ষার্থী, অভিভাবকের কাছে হস্তান্তর করলেন ইউএনও বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

রাজশাহী-৬ আসনে জামায়াত প্রার্থী নাজমুল হকের গণসংযোগ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ / ৭৬৫ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক দ্বাদশ দিনের মতো গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের কাছে নিজের নির্বাচনী বার্তা তুলে ধরেন। গণসংযোগকালে মো. নাজমুল হক বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা রয়েছে। তিনি সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থন পেলে আমি এই এলাকার মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, বাজুবাঘা ইউনিয়ন জামায়াতের আমির মো. ওয়াজেদ আলী, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category