• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

গাজীপুরে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি তাঁতি দলের শ্রদ্ধা

Reporter Name / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর মহানগর তাঁতি দল গভীর শ্রদ্ধার সঙ্গে বীর শহীদদের স্মরণ করেছে। এদিন তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। একই সঙ্গে খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

এসময় বক্তারা বলেন, এ ধরনের কর্মসূচি তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

গাজীপুর মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজুর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সহ-সভাপতি মো. জজ মিয়া, সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন মকবুল, সহ-প্রচার সম্পাদক নূরে আলম, সহ-প্রচার সম্পাদক বদিউজ্জামানসহ টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের নেতৃবৃন্দও অংশ নেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category