• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

৭১-এ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন : সংস্কৃতি মন্ত্রী

ডেক্স রিপোর্ট / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘৭১-এ যখন দেশ অভিভাবকশূন্য ছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, জাতীয় ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দেশ যখন নেতৃত্বশূন্য তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যা জনযুদ্ধের সূচনা করেছিল। প্রকৃত ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করে যার যতটুকু অবদান, তা যথাযথভাবে তুলে ধরতে হবে।

মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মহান স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। ইতিহাসের সত্য অনুসন্ধানের মাধ্যমেই একটি জাতি সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ স্বাগত বক্তৃতায় বলেন, আমাদের স্বাধীনতার মূলমন্ত্র রাজনৈতিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি এবং সব মত প্রকাশের স্বাধীনতা।

সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত পরিবেশন করেন একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী খুরশিদ আলম ও আলম আরা মিনু।

সবশেষে নৃত্য পরিবেশন করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ।

দিনের শুরুতে মহান স্বাধীনতা দিবসে সকাল ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। একাডেমির মহাপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category