• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, ১ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, ওসি আমান

মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি / ৪৩৬ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি:

(ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে থানার এসআই রহমাতুল্লাহ রনির বিশেষ অভিযানে ১ঘণ্টার মধ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিধান রায় (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বিধান রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বিধান তার ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.)-কে নিয়ে একটি বাংলা মন্তব্য পোস্ট করলে দুপুরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের নজরে আসে। পরে কয়েকশত মানুষ নেকমরদ বাজারে বিক্ষোভ করে অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে থানার এসআই রহমতুল্লাহ রনি দ্রুত অভিযান চালিয়ে বিধানকে গ্রেপ্তার করে।

পরে ওসি মোঃ আমানুল্লাহ আল বারী ও স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত হতে অনুরোধ করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাদের আশ্বাসে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং উত্তেজিত জনতা ঘটনাস্থল ত্যাগ করেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, “মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছেপাশাপাশি ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category