• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় মাদকের বড় কারবারি ধরা ছোয়ার বাইরে ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড চেয়ারম্যান পদে নাজির উদ্দিনকে দেখতে চায় তালমবাসী একজন মুমূর্ষ গর্ভবতী মহিলার রোগীর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যোগাযোগের ঠিকানা : উল্লাপাড়া -সিরাজগঞ্জ ০১৭১৩-৮৬১২৭২ এবং ০১৭৪৯-৯৬৪২৭২ বাচ্চাদের মোবাইল আসক্তি বাড়ছে, বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকি—সচেতনতা জরুরি চন্দ্রা হাটে প্রকাশ্যে নিষিদ্ধ ‘রুপচাঁদা’ বিক্রি—প্রশাসনের নীরবতায় প্রশ্ন রংপুরে ঝড় ও শীলাবৃষ্টি নিহত ১ শাহজাদপুরে ফ্রি চক্ষু চিকিৎসা  শিবির ও ছানি অপারেশন
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

জ্বালানি তেল মজুদ: গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ৫১ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সদরের পাঁচুরিয়া এলাকায় জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে ‘গঙ্গা মটরস’-কে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুর সাড়ে ১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ পৌরসভার পাঁচুরিয়া এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গঙ্গা মটরস প্রায় ১,৫০০ লিটার জ্বালানি তেল মজুদ করে বিক্রি বন্ধ রাখে, যার ফলে এলাকায় তেলের কৃত্রিম সংকট তৈরি হয়। এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েন এবং বাজারে অস্থিরতা দেখা দেয়।
অভিযান চলাকালে এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অনর্ব শর্মাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এদিকে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা বিক্রয়কেন্দ্রে ভিড় বেড়েছে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে অসন্তোষ প্রকাশ করে ফিরে যাচ্ছেন।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুদদারি ও ভোক্তা হয়রানির মতো যেকোনো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category