• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় মাদকের বড় কারবারি ধরা ছোয়ার বাইরে ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড চেয়ারম্যান পদে নাজির উদ্দিনকে দেখতে চায় তালমবাসী একজন মুমূর্ষ গর্ভবতী মহিলার রোগীর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যোগাযোগের ঠিকানা : উল্লাপাড়া -সিরাজগঞ্জ ০১৭১৩-৮৬১২৭২ এবং ০১৭৪৯-৯৬৪২৭২ বাচ্চাদের মোবাইল আসক্তি বাড়ছে, বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকি—সচেতনতা জরুরি চন্দ্রা হাটে প্রকাশ্যে নিষিদ্ধ ‘রুপচাঁদা’ বিক্রি—প্রশাসনের নীরবতায় প্রশ্ন রংপুরে ঝড় ও শীলাবৃষ্টি নিহত ১ শাহজাদপুরে ফ্রি চক্ষু চিকিৎসা  শিবির ও ছানি অপারেশন উচ্ছেদের পরও ফের দখল—গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান, দুর্ভোগে রোগী-স্বজন
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১১ কেজি গাঁজা সহ ১ নারী আটক স্বামী পলাতক

ইমাম হাসান জুয়েল, চাপাইনবাবগঞ্জ / ৪৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

ইমাম হাসান জুয়েল, চাপাইনবাবগঞ্জ:

১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। অভিযানে এক নারীকে আটক করা হলেও পালিয়ে যায় তার স্বামী।

আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকার হাবিবুর রহমান হাবুর স্ত্রী চাঁদনী বেগম এবং পলাতক হাবিবুর রহমান হাবু একই এলাকার আব্দুল হামিদ গুধুর ছেলে।

উপ-পরিচালক ইমরুল হাসান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর গ্রামে চাঁদনী ও হাবিবুর দম্পত্তির ভাড়াকৃত বাসায় বুধবার (২১ মে) বিকাল সাড়ে ৫টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১১ কেজি গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটক করা হয় মাদক ব্যবসায়ী চাঁদনী বেগমকে। তবে অভিযানের সময় তার স্বামী হাবিবুর রহমান হাবু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চাঁদনী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আটককৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান উপ-পরিচালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category