• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন আশুলিয়ায় লাইসেন্স ও ডিগ্রি ছাড়াই ‘ডাক্তার’ সেজে চলছে ফার্মেসি, প্রতারণার অভিযোগ ‘মা-বাবার আশীর্বাদ’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক মামুন মোল্লার বসতবাড়ি পুড়ে ছাই- নগদ টাকাসহ তিনটি ঘরের মালামাল পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৭–৮ লাখ টাকা শোক সংবাদ হৃদরোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত ভাণ্ডারিয়ায় পাঠদান চলাকালে পার্কে ৭ শিক্ষার্থী, অভিভাবকের কাছে হস্তান্তর করলেন ইউএনও বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদের পক্ষে বিএনপির ব্যাপক প্রচার ও গণসংযোগ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ / ৭৭১ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে ব্যাপক নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে এই প্রচারণা চালানো হয়। প্রচারকালে দলীয় নেতারা ভোটারদের দ্বারে দ্বারে যান এবং আবু সাঈদ চাঁদকে বিজয়ী করার আহ্বান জানান।

জনদুর্ভোগ নিরসনের অঙ্গীকার
পথসভা ও গণসংযোগকালে বিএনপি নেতারা বলেন, আবু সাঈদ চাঁদ এই এলাকার মাটি ও মানুষের নেতা। তিনি নির্বাচিত হলে বাঘা-চারঘাট এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত জনদুর্ভোগ নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। বিশেষ করে অবহেলিত চরাঞ্চল ও গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রচারণায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ
নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন,
সদরুল ইসলাম সায়মন, চিফ অ্যাডভাইজার, সনি রেংস কোম্পানি,অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,মোহাম্মদ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল,মওদুদ আহমেদ মধু,হাফিজুল ইসলাম, ছাত্রদল নেতা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা সাগর, সেলিম, কামরুল, সেন্টু, মিঠুন ও বারিক। মণিগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা তৈবুর রহমান, জিল্লুর রহমান এবং সাবেক সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে গাজিউর রহমান, মো. নিয়াজ, আইজুদ্দিন ও আব্দুল খালেকসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।

নেতাকর্মীরা বাঘা উপজেলার তিনটি ইউনিয়নে দিনব্যাপী নিবিড় প্রচারণা চালান। এর মধ্যে রয়েছে মনিগ্রাম ইউনিয়নের ভানুকর, হেলালপুর ও মহোদিপুর এলাকা,
পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার,
চকরাজাপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলসহ বিভিন্ন ওয়ার্ড।

প্রচারণা চলাকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category