• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় মাদকের বড় কারবারি ধরা ছোয়ার বাইরে ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড চেয়ারম্যান পদে নাজির উদ্দিনকে দেখতে চায় তালমবাসী একজন মুমূর্ষ গর্ভবতী মহিলার রোগীর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যোগাযোগের ঠিকানা : উল্লাপাড়া -সিরাজগঞ্জ ০১৭১৩-৮৬১২৭২ এবং ০১৭৪৯-৯৬৪২৭২ বাচ্চাদের মোবাইল আসক্তি বাড়ছে, বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকি—সচেতনতা জরুরি চন্দ্রা হাটে প্রকাশ্যে নিষিদ্ধ ‘রুপচাঁদা’ বিক্রি—প্রশাসনের নীরবতায় প্রশ্ন রংপুরে ঝড় ও শীলাবৃষ্টি নিহত ১ শাহজাদপুরে ফ্রি চক্ষু চিকিৎসা  শিবির ও ছানি অপারেশন উচ্ছেদের পরও ফের দখল—গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান, দুর্ভোগে রোগী-স্বজন
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

উল্লাপাড়া আসনের ফলাফল স্থগিত ও পুনঃগণনার দাবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৩০৯ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

উল্লাপাড়া আসনের ফলাফল স্থগিত ও পুনঃগণনার দাবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে ফলাফল স্থগিত এবং ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন এম আকবর আলী। তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর প্রাপ্ত তথ্য বিশ্লেষণে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনায় অসংগতি ও অনিয়মের বিষয় প্রতীয়মান হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গণনার ফলাফল ও ফরম-১৬ এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। এছাড়া বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি বা পরিবর্তিত হয়েছে বলে দাবি করা হয়েছে। অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের সামনে ফলাফল সম্পূর্ণভাবে লিপিবদ্ধ না করেই ফরম-১৬ এ স্বাক্ষর নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
এছাড়া কয়েকটি কেন্দ্রে এজেন্টদের উপস্থিতি থাকা সত্ত্বেও যথাযথভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়। কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব এবং মোট প্রাপ্ত ফলাফলের মধ্যে গরমিল রয়েছে বলেও দাবি করেন প্রার্থী।

আবেদনে এম আকবর আলী বলেন, ভোটারদের প্রদত্ত ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনঃগণনা করা জরুরি। পাশাপাশি পুনঃগণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত বেসরকারি ফলাফল স্থগিত রেখে সরকারি ফলাফল ঘোষণা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এই আসনে বিএনপি প্রার্থী এম আকবর আলী পেয়েছিলেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। এতে এম আকবর আলী ৭৬৫ ভোটে এগিয়ে ছিলেন। পোস্টাল ভোটের ফলাফল যোগ হলে চিত্র পাল্টে যায়। পোস্টাল ভোটে বিএনপি প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ৮২০ ভোট এবং জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, এটা রিটার্নীং কর্মকর্তার কার্যালয় থেকে স্থগিত হওয়ার সম্ভবনা নেই, তিনি বিএনপি প্রার্থী এম আকবর আলীর আবেদনটি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়েছে তিনি সিন্ধান্ত নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category