• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন কর্মমুখী মানুষের ঢাকামুখী যাত্রা: যানজটে বাড়ছে ঝুঁকি, প্রয়োজন নিরাপত্তা সচেতনতা প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে তাদেরই লাঠির আঘাতে লাশ হলেন বাবু ঈদ সামনে রেখে অসহায়দের পাশে সাবেক কাউন্সিলর আল-আমিন ইসলাম গাজীপুরের সামাজিক সংগঠন মানবসেবা উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন এর শুভেচ্ছা আবিদ এন্ড আসিক এন্টারপ্রাইজ পরিবেশক ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ আকতারুল ইসলাম আক্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

স্টাফ রিপোর্টার : / ১০ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার :

২৩ শে মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিএনসিসি ডে প্রথমবারের মতো বাংলাদেশ সরকার কর্তৃক পরিপত্র জারির মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয়েছে।
ফজরের নামাজের পর বিএনসিসির উত্তরোত্তর অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত এবং পরবর্তীতে মহাপরিচালক বিএনসিসি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম পালন করা হয়।

বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিজিবিএমএস, এনডিসি, পিএসসি-এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনসিসির সকল অফিসার, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটবৃন্দ অংশগ্রহণ করেন।

বিএনসিসি দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সামরিক উপদেষ্টা, প্রতিরক্ষা সচিব এবং মহাপরিচালক বিএনসিসি পৃথক বাণী প্রদান করেন।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর সুদূরপ্রসারী চিন্তাভাবনার অংশ হিসেবে “টোটাল পিপলস ওয়ার” এর ধারণার সাথে এদেশের তরুণ প্রজন্ম ও ছাত্র সমাজকে সম্পৃক্ত করতে এবং দেশের যেকোনো সংকটে বা দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ১৯৭৯ সালের ২৩ মার্চ এই বাহিনী প্রতিষ্ঠা করেন। এই ভাবনাকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী দেশের তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category