• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় মাদকের বড় কারবারি ধরা ছোয়ার বাইরে ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড চেয়ারম্যান পদে নাজির উদ্দিনকে দেখতে চায় তালমবাসী একজন মুমূর্ষ গর্ভবতী মহিলার রোগীর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যোগাযোগের ঠিকানা : উল্লাপাড়া -সিরাজগঞ্জ ০১৭১৩-৮৬১২৭২ এবং ০১৭৪৯-৯৬৪২৭২ বাচ্চাদের মোবাইল আসক্তি বাড়ছে, বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকি—সচেতনতা জরুরি চন্দ্রা হাটে প্রকাশ্যে নিষিদ্ধ ‘রুপচাঁদা’ বিক্রি—প্রশাসনের নীরবতায় প্রশ্ন রংপুরে ঝড় ও শীলাবৃষ্টি নিহত ১ শাহজাদপুরে ফ্রি চক্ষু চিকিৎসা  শিবির ও ছানি অপারেশন উচ্ছেদের পরও ফের দখল—গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান, দুর্ভোগে রোগী-স্বজন
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে উদযাপন করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে আজ বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় গোপালগঞ্জ জেলা শহরের স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং শ্বেত কপোত-কপোতী অবমুক্ত করার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।

পরে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের নেতৃত্বে আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

কুচকাওয়াজ শেষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এরপর সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয় বাংলা পুকুরপাড়ে ১৯৭১ সালের বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে পুনরায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। তাঁর সঙ্গে এ সময় জেলা পুলিশের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category