• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
বাড্ডা জাগরণী সংসদ ক্লাবের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের হত্যার চেষ্টায় হামলা ক্যামেরা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট : থানায় অভিযোগ বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক ৫ লক্ষ ৬৫ হাজার”টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, মহেশপুর ফরিদা বেগমের বিরুদ্ধে পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল ৯নং ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় গুম হয়ে নিহত নাসির উদ্দিন মন্টুর ছোট ভাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় লাইসেন্স ব্যতীত মজুদ করা ডিজেল জব্দ, তানভীর এন্টারপ্রাইজ এর মালিক মো: সিদ্দিক হাওলাদার কে অর্থদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
Wellcome to our website...জনপ্রিয় অনলাইন বিডি পাটনার টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা bdpatnertv@gomail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন bdpatnertv@gomail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৩-৩৬৭১৭২

বাড্ডা জাগরণী সংসদে সাংবাদিকদের ওপর হামলা, ৮ সাংবাদিক আহত – এলাকাবাসীর আতঙ্ক

সিনিয়র ক্রাইম রিপোর্টার মোহাম্মদ সোহাগ জোয়ারদার / ১৭ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মহানগর উত্তর এর বাড্ডা থানার অন্তর্গত আবাসিক এলাকায় অবস্থিত বাড্ডা জাগরণী সংসদ [ছবি-১] ক্লাবটি নিয়ে এলাকার নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাড়িওয়ালা ও সাধারণ মানুষের দাবি, ক্লাবটি এখন আর সামাজিক ক্লাব নেই, এটি মাদকের হটস্পট, অনৈতিক কাজ, ইয়াবা, সীসা, জুয়ার আসর ও ক্যাসিনোর আঁতুড়ঘরে পরিণত হয়েছে।

এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার একটি অনুসন্ধানী টিম ঘটনাস্থলে তথ্য সংগ্রহে যায়। টিমে ৮ জন সাংবাদিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ক্লাবে প্রবেশের সাথে সাথেই ক্লাবের ভেতরে থাকা একটি সংঘবদ্ধ গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র, হকিস্টিক, চাকু ও রামদা নিয়ে তাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

হামলাকারীরা সাংবাদিকদের ২টি বড় ভিডিও ক্যামেরা, ৩টি মোবাইল (২টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন সেট), ৩টি মিনি ক্যামেরা, ৪টি গোপন ক্যামেরা এবং ২ জন নারী সাংবাদিকের ২টি স্বর্ণের চেইন ও ১টি কানের দুল ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এই হামলায় ৮ জন সাংবাদিক গুরুতর জখম হন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৩ জনকে কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে, ২ জনকে মনসুর আলী হাসপাতালে এবং ৩ জনকে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এই পুরো অপকর্মের নেতৃত্ব দিচ্ছেন মাসুদ নামে এক ব্যক্তি অভিযুক্ত হিসেবে দেখা যাচ্ছে], যাকে এলাকাবাসী শীর্ষ সন্ত্রাসী, মাদক ও সীসা ব্যবসায়ী এবং অনৈতিক কাজের মূল হোতা হিসেবে দাবি করছেন। তাদের দাবি, উপর মহলের ছত্রছায়ায় এই ক্লাবটি একটি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

এ বিষয়ে সকল সাংবাদিক সমাজ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বাড্ডা জাগরণী সংসদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকার যুব সমাজ, ছাত্র সমাজ এবং সাধারণ বাড়িওয়ালাদের রক্ষা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category